আপওয়ার্কে প্রপোজাল পাঠানোর সঠিক সময়
Upwork-এ প্রতিদিন হাজার হাজার নতুন ফ্রিল্যান্সার কানেক্টস (Connects) খরচ
করে প্রপোজাল বা কভার লেটার পাঠান, কিন্তু কোনো ক্লায়েন্টের কাছ থেকে ইন্টারভিউ
মেসেজ পান না। এর মূল কারণ ক্লায়েন্টের কাজের বিবরণ না বুঝে জেনেরিক বা
কপি-পেস্ট করা প্রপোজাল পাঠানো।
Upwork এ কখন প্রপোজাল পাঠাবেন কিভাবে পাঠাবেন নতুন জব পোস্ট আবেদনকারীর সংখ্যা ও
কার্যকর সময় নির্বাচনের কৌশল জানুন সম্পূর্ণ বিস্তারিত এই আর্টিকেলে কিছু
সহজ টিপস এ আর্টিকেলের ভিতর তুলে ধরা হয়েছে এগুলো যদি আপনারা জানেন খুব সহজে
প্রপোজাল পাঠিয়ে ক্লায়েন্ট খুঁজে নিতে পারবেন
পোস্ট সূচিপত্রঃআপওয়ার্কে প্রপোজাল পাঠানোর সঠিক সময়
- ক্লায়েন্ট প্রপোজাল পড়ার সময় কী দেখে?
- নতুন জব পোস্ট প্রকাশের কতক্ষণ পর প্রপোজাল পাঠাবেন?
- ক্লায়েন্টের দেশের টাইম জোন অনুযায়ী আবেদন করার সময়
- বাংলাদেশ সময় সকাল, দুপুর নাকি রাতে প্রপোজাল পাঠাবেন?
- আবেদনকারীর সংখ্যা দেখে প্রপোজাল পাঠানোর সিদ্ধান্ত নিন
- ক্লায়েন্টের অ্যাক্টিভিটি ও Last Viewed তথ্য পর্যবেক্ষণ করুন
- প্রপোজাল লেখার ৩টি গোল্ডেন রুলস
- প্রপোজাল পাঠানোর আগে কাজের বিবরণ ভালোভাবে বুঝুন
- দ্রুত প্রপোজাল পাঠাতে আগে থেকেই প্রস্তুতি রাখুন
- প্রপোজাল পাঠানোর পর কী করবেন এবং যেসব ভুল এড়াবেন
- উপসংহার
ক্লায়েন্ট প্রপোজাল পড়ার সময় কী দেখে?
Upwork-এ একজন বায়ার যখন জব পোস্ট করেন, তখন প্রথম ১৫ মিনিটে ২০ থেকে ৫০টি
প্রপোজাল জমা পড়ে। বায়ার যখন তার ড্যাশবোর্ড খোলেন, তখন তিনি সবার পুরো প্রপোজাল
দেখতে পান না; তিনি কেবল প্রতিটি প্রপোজালের প্রথম ২ লাইন দেখতে পান। তাই এই
প্রথম দুই লাইনেই যদি আপনি ক্লায়েন্টের দৃষ্টি আকর্ষণ করতে না পারেন, তবে আপনার
বাকি লেখা ক্লায়েন্ট কখনো খুলেও দেখবে না।
ক্লায়েন্ট প্রপোজাল পড়ার সময় আপনার কথার ধরন আপনার অভিজ্ঞতা এই সকল বিষয়গুলো
যাচাই-বাছাই করবে সে ক্ষেত্রে প্রথম দুই লাইনে আপনি যদি এগুলো সব তুলে ধরতে পারেন
সে ক্ষেত্রে আপনার প্রপোজাল একসেপ্ট করা সম্ভব না থাকতে পারে ক্লায়েন্ট প্রপোজার পড়ার সময় আপনার ব্যক্তিগত ইনফরমেশন আপনার অভিজ্ঞতা এবং আপনার কাজের রেটিং দেখে আপনাকে কাজ দেবে
নতুন জব পোস্ট প্রকাশের কতক্ষণ পর প্রপোজাল পাঠাবেন?
নতুন পোস্ট প্রকাশের পর দ্রুত পর্যবেক্ষণ করার গুরুত্ব পোস্টের বয়স দেখে আবেদন করার সিদ্ধান্ত।কাজের বিবরণ না পড়ে তাড়াহুড়ো না করার কারণ উপযুক্ত কাজ পেলে অযথা দেরি না করার পরামর্শ।
আইডির উপরে ভিত্তি করে আপনারা মেসেজ প্রপোজাল পাঠাবেন যদি দেখেন অনেক পুরনো আইডি একটিভ নাই তেমন তাহলে পাঠানোর দরকার নেই পুরাটাই বৃথা হবে কারণ তারা এখন হয়তো বা এখন আর একটিভ থাকে না সে হিসাবে সবকিছুর উপর ভিত্তি করতে হবে আর যদি বর্তমানেও অ্যাক্টিভ থাকে তাহলে আপনারা পাঠাতে পারেন
| পোস্টের বয়স | করণীয় |
|---|---|
| কয়েক মিনিট | দ্রুত যাচাই করে আবেদন |
| ৩০ মিনিট–১ ঘণ্টা | প্রতিযোগিতা যাচাই |
| কয়েক ঘণ্টা | ক্লায়েন্টের অ্যাক্টিভিটি দেখুন |
| অনেক পুরোনো | নিয়োগ চলছে কি না দেখুন |
ক্লায়েন্টের দেশের টাইম জোন অনুযায়ী আবেদন করার সময়
বাংলাদেশ ও বিভিন্ন দেশের ভিতরে সময়ের অনেক পার্থক্য থাকে কয়েক ঘন্টা হতে পারে
এমনকি একদিনও হতে পারে সময়ের পার্থক্য তো আমাদের আবেদন করতে হবে ঠিক সময় মত
বাংলাদেশের থেকে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য অস্ট্রেলিয়া কানাডা এরকম দেশের
পার্থক্য আছে সময়ের ভিতর সো কোন দেশের কোন সময় সেটা যাচাই করতে হবে তারপরে
প্রপোজাল পাঠাতে হবে অনেক ক্ষেত্রে ক্লায়েন্টের ছুটির দিন থাকে তো
তাদের কাছে ঐদিন প্রপোজাল পাঠালে আপনি কোন রিপ্লাই নাও পেতে পারেন সে ক্ষেত্রে
আপনাকে ওই সময় পাঠানো যাবে না আগে সব দিক বিবেচনা করে পাঠাতে হবে
আগে দেখতে হবে ক্লায়েন্টের ডিউটি টাইম কখন আপনি যদি ডিউটি টাইমের ভিতরে পাঠান সে
অনলাইন থাকলে আপনার প্রপোজালটা সঙ্গে সঙ্গে একসেপ্ট করতেও পারে আপনার সবকিছুর
ভিত্তি করে সে যদি সেখানেই সিন করে তাহলে আপনার প্রপোজালটা একটিভ করেও নিতে পারে
বা একসেপ্ট করতেও পারে সে ক্ষেত্রে কোন টাইমে পাঠানো উচিত হবে সেটা আগে যাচাই
করতে হবে
বাংলাদেশ সময় সকাল, দুপুর নাকি রাতে প্রপোজাল পাঠাবেন?
বাংলাদেশের সময় অনুযায়ী সকালে মেসেজ দিলে সম্ভাব্য থাকে তবে বাংলাদেশে
দুপুর টাইম বা সময় অনুযায়ী বাইরের কান্ট্রি ইউরোপ কান্ট্রিতে তাদের ডিউটি সময়
থাকে তখন মেসেজ দেয়াটাই উত্তম সন্ধ্যা বা রাত্রের টাইমে ইউরোপের কিছু কিছু
দেশের ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হতে পারে কারণ তাদের কর্মঘন্টাও তখন
থাকতে পারে তবে সবগুলো দেশে না কিছু কিছু দেশে হতে পারে
| বাংলাদেশ সময় | সম্ভাব্য সুযোগ | করণীয় |
|---|---|---|
| সকাল | এশিয়া ও অস্ট্রেলিয়া | নতুন কাজ খুঁজুন |
| দুপুর | ইউরোপের কিছু অঞ্চল | পোস্ট যাচাই করুন |
| সন্ধ্যা | ইউরোপের কিছু অঞ্চল | প্রপোজাল প্রস্তুত করুন |
| রাত | উত্তর আমেরিকার কিছু অঞ্চল | নতুন পোস্ট দেখুন |
আবেদনকারীর সংখ্যা দেখে প্রপোজাল পাঠানোর সিদ্ধান্ত নিন
কতজন আবেদন করেছে তা দেখে সিদ্ধান্ত নিন কারণ কম মানুষ যেখানে আবেদন করেছে সেখানে
আপনার সম্পূর্ণ পড়ার সুযোগ আছে বাট যেখানে অনেক কাজ সেখানে আপনার প্রথম দুই লাইন
থেকে তিন লাইন পড়বে তার বেশি কখনই পড়বে না সে ক্ষেত্রে সবকিছু মিলিয়ে
সিদ্ধান্ত নিতে হবে ক্লায়েন্টের নিয়োগ কি এখনো চলছে না অফ হয়ে গেছে সে কি
ইন্টারভিউ নিচ্ছে সবগুলো আগে যাচাই বাছাই করুন এবং তার পোস্ট কতদিন আগের পুরাতন
হয়ে গিয়েছে কি তার পোস্টে কি মানুষ এখনো নিচ্ছে সেগুলা যাচাই করার পরে আপনি
প্রপোজাল লিখুন থাকে সে ক্ষেত্রে আপনি কাজও পেতে পারেন
অনেক সময় আবেদনকারের সংখ্যা অনুযায়ী কাজ বা সম্ভাবনা হয় যদি অনেক জন প্রপোজাল পাঠিয়ে থাকে
ক্লায়েন্টের অ্যাক্টিভিটি ও Last Viewed তথ্য পর্যবেক্ষণ করুন
client কখন পোস্ট ভিউ করেছে তা পর্যবেক্ষণ করুন ক্লাইন্ট নিয়োগ কার্যকর্ম কি
চালু আছে না অফ হয়ে গেছে তা পর্যবেক্ষণ করুন ক্ল্যান্টের ইন্টারভিউ তথ্য
সম্পর্কে জানুন ক্ল্যান্টের আগ্রহ সম্পর্কে ধারণা বের করুন তার আগ্রহ কিসের প্রতি
কিভাবে আপনি বিষয়টাকে সাজালে সে আগ্রহী আপনার কাছে আসবে অবশ্যই ক্লায়েন্টের অ্যাক্টিভিটি ও লাস্ট বিওর তথ্য পর্যবেক্ষণ করবেন যদি ক্লাইন্টতেমন একটিভ থাকে তাহলে আপনার জন্য বিষয়টি সুবিধাজনক হবে যদি তেমন একটিভ না হয় বা অনেকদিন পর পর আসে সে ক্ষেত্রে পুরো চেষ্টাটাই বৃথা যাবে
প্রপোজাল লেখার ৩টি গোল্ডেন রুলস
1.প্রথম দুই লাইনে সরাসরি সমাধানের কথা বলুন
কখনোই শুরুতেই Dear Hiring Manager My name is Rahim, I have 5 years
experience. দিয়ে শুরু করবেন না। ক্লায়েন্ট ইতিমধ্যে আপনার নাম ও প্রোফাইল
টাইটেল দেখতে পাচ্ছে। সরাসরি কাজের প্রসঙ্গে চলে যান। যেমন: "I reviewed your
website and noticed the mobile menu issue. The reason it's breaking is
likely a z-index conflict with the header, which I can fix in 30
minutes." এই জাতীয় কথাবার্তা বললে সে আপনার কথাটাকে বিশ্বাস করবে এবং তার ভিত্তির উপর কাজ দেওয়ার চেষ্টা করবে
2.একটি চিন্তা-উদ্দীপক প্রশ্ন করুন
প্রপোজালের শেষে ক্লায়েন্টকে এমন একটি প্রশ্ন করুন যা তাকে রিপ্লাই দিতে
বাধ্য করে। যেমন: "Do you have the Figma design ready, or should I create
the layout from scratch?" এটি প্রপোজালকে সাধারণ আবেদনের চেয়ে একটি
স্বাভাবিক ব্যবসায়িক কথোপকথনে রূপান্তর করে।
3.পরিষ্কার ও সংক্ষিপ্ত কল-টু-অ্যাকশন
শেষে বিনীতভাবে একটি সংক্ষিপ্ত চ্যাট বা কলের আমন্ত্রণ জানান। যেমন: "Are you
free for a quick 5-minute chat to discuss the project requirements?"
ক্লায়েন্টের সাথে পরিষ্কার ও সংক্ষিপ্ত কথা বলতে হবে দরকার পড়লে তাকে কল দিতে
হবে এবং আপনার মনের পুরো বক্তব্য ক্লিয়ার ভাবে তাকে বুঝিয়ে বলতে হবে এখানে কোন
কিছু লুকাতে পারবেন না আপনি কখন জমা দিতে পারবেন আপনার কত দিন সময় লাগবে পুরোটা
ক্লিয়ার বা পরিষ্কারভাবে তাকে জানিয়ে দিবেন না হলে শেষ পর্যায়ে আপনার সাথে
ঝামেলা হতে পারে বিষয় নিয়ে
প্রপোজাল পাঠানোর আগে কাজের বিবরণ ভালোভাবে বুঝুন
ক্লায়েন্ট এর মূল চাহিদা কি আগে তা খুঁজে বের করুন ক্লায়েন্ট কি চাই কিভাবে
আপনার থেকে কাজটা বুঝে নিতে চাই কোন ধরনের কাজ চাই আগে বিষয়টিকে বের করুন তারপরে
তার সাথে যোগাযোগ করুন তার প্রয়োজনীয়তা ও এবং অভিজ্ঞতা সম্পর্কে জানুন তার কেমন
প্রয়োজনীয় জিনিসপত্র দরকার তার অভিজ্ঞতা সম্পন্ন কেমন দরকার সে কেমন মানুষকে
খুঁজে কাজ দেওয়ার জন্য তার কাজের সময়সীমা ও সে কেমন পারিশ্রমিক দিতে পারে
আপনাকে আগে সেটা জানেন আপনার সাথে যদি সেগুলার মিল হয় তাহলে আপনি নিতে পারেন
প্রপোজার পাঠানোর আগে ক্লাইন্টের মূল চাহিদাকে আগে পর্যবেক্ষণ করে দেখুন তার চাহিদা অনুযায়ী আপনি কি কাজ করতে পারবেন সেগুলা ভালোভাবে বুঝুন তার পরে তাকে প্রপোজাল পাঠান কারণ একবারের জন্য না আপনার কাজ যদি ভাল হয় তাহলে সে বারবার আপনার থেকে কাজ দিবে
দ্রুত প্রপোজাল পাঠাতে আগে থেকেই প্রস্তুতি রাখুন
প্রোফাইল ও পোর্টফোলিও আপডেট রাখা নিজের অভিজ্ঞতা তথ্য গুছিয়ে রাখা একটা
প্রপোজাল ফাইল তৈরি করে রাখা প্রতিটা ক্লায়েন্টের জন্য আলাদা আলাদা প্রপোজাল
তৈরি করা পাঠানোর আগে তথ্য বানান যাচাই করা
প্রপোজার পাঠানোর জন্য আগে থেকে প্রস্তুতি থাকতে হবে একেক ক্লায়েন্টের জন্য একেক রকম প্রপোজাল পাঠাতে হবে একই রকম পাঠালে কাজ সম্ভাবনা কম থাকে
প্রপোজাল প্রস্তুতির নমুনা কাঠামো
- ক্লায়েন্টের সমস্যার সঙ্গে সম্পর্কিত প্রথম লাইন।
- আপনার প্রাসঙ্গিক দক্ষতা ও অভিজ্ঞতা।
- কীভাবে কাজটি সম্পন্ন করবেন।
- প্রাসঙ্গিক পোর্টফোলিও।
- পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সংক্ষিপ্ত প্রশ্ন।
প্রপোজাল পাঠানোর পর কী করবেন এবং যেসব ভুল এড়াবেন
ক্লায়েন্টকে প্রোপজাল পাঠানোর পর তার নোটিফিকেশন এবং মেসেজ পর্যবেক্ষণে রাখবেন
লাইন যদি কোন প্রশ্ন করে সেই প্রশ্নের উত্তর দিবেন প্রয়োজন হলে কাজের
কাঠামোর ব্যাখ্যা করবেন অপ্রয়োজনীয় দরকারে বারবার মেসেজ দিবেন না চুক্তি আগে
উপয়ার্কের বাইরে যোগাযোগ না করা অনেকেই হয়তো আপনার প্রপোজাল একসেপ্ট করলে
upwork বাইরে যোগাযোগ করতে চাইলে রাজি হয়ে যান তা কখনোই করবেন না এসব ভুল করলে
আপনি প্রতারিত হতেও পারেন এগুলা থেকে সাবধান থাকতে হবে
যখনই আপনি আপ ওয়ার্কের চলে যাবেন তখন কোন প্রবলেম ফেস করলেও আপনি আপ
ওয়ার্ড থেকে কোন সাপোর্ট নিতে পারবেন না কারন আপনার কাছে কোন প্রোডাক্ট থাকবে
না আর অবশ্যই অবশ্যই কোন কাজের ক্ষেত্রে ক্লায়েন্টের সকল কথোপকথনের স্ক্রিনশট
বা স্ক্রিন রেকর্ড রাখতে হবে এটা জরুরি না হলেও আপনার সতর্ক থাকার জন্য এটা
হেল্পফুল
উপসংহার
Upwork-এ সফল হওয়ার মূল রহস্য হলো প্রতিটি প্রপোজালকে ক্লায়েন্টের সমস্যার
কাস্টম সমাধান হিসেবে উপস্থাপন করা। আপনি যদি দিনে ১০টি কপি-পেস্ট প্রপোজাল না
পাঠিয়ে মাত্র ২টি রিসার্চ করা ও মানসম্মত প্রপোজাল পাঠান, তবে ইন্টারভিউ আসার
সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে। আপনাকে প্রপোজাল পাঠানোর একটা শেষ বক্তব্য আপনি যদি
ঠিকমত আপনার পোর্ট ফাইলিং অভিজ্ঞতা কথাবার্তা ধর্ম অনুযায়ী আপনার ক্লায়েন্ট
কে তুলে ধরতে পারেন বা বোঝাতে পারেন সে ক্ষেত্রে আপনি কাজ পাবেন তো এই জন্য
আপনাকে সবকিছু গুছিয়ে নিয়ে তারপর প্রপোজাল পাঠাতে হবে তাড়াহুড়ো করা যাবে না
এবং সেই মেসেজের অপেক্ষায় থাকতে হবে

.webp)
.webp)
টেক বাই আরটি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url